১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজ নিতে গিয়ে রুইতার বিল থেকে তাকে উদ্ধার করে।

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 10:00 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। 

নিহত সৈয়দ সিকদার (৫৫) ওই গ্রামের মৃত মোর্শেদ সিকদারের ছেলে।

স্থানীয়রা বলেন, দুপুরে সৈয়দ সিকদার নিজের পাটের জমিতে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতও হয়। ধারণা করা হচ্ছে তখনি তিনি বজ্রাঘাতের শিকার হন। কিন্তু বিষয়টি কেউ টের পায়নি।

পরে সন্ধ্যায় পরিবারের লোকজন খোঁজ নিতে গিয়ে রুইতার বিল থেকে তাকে উদ্ধার করে। দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক তানসিভ জুবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার শরীরের একটি অংশ পুড়ে গিয়েছিল।