Published : 26 May 2026, 10:50 PM
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদী থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাংলার চরের ময়নাগুড়ি সীমান্ত এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. লাইছুর রহমান জানান।
তিনি বলেন, ৮২ মিলিমিটারের মর্টার শেলটি সোমবার দুপুরে নদী থেকে বালু উত্তোলনকারী শ্রমিকরা পায়। পরে রাতে গিয়ে পুলিশ সেটি থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, সীমান্ত পিলার ৪২৫ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেটি পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি-১৮ পঞ্চগড় ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির সদস্যদের জানানো হয়। তারা গিয়ে মর্টার শেলটি শনাক্ত করেন।
ওসি লাইছুর রহমান বলেন, মর্টার সেলটি মরিচা পড়া। গায়ের কোনো লেখা বুঝা যাচ্ছে না। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে রংপুর সেনাবাহিনী বোম ডিসপোসাল ইউনিটকে অবহিত করা হয়েছে।