২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:22 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম।

আটক শ্রীজিব কুমার সিং (৫৫) শারীরিক প্রতিবন্ধী। তিনি ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার উধা কিশানগঞ্জ থানার সাহাপুর গ্রামের প্রয়াত অরবিন্দ প্রসাদ সিংয়ের ছেলে। তার মা মণি সিংও প্রয়াত।

ওসি নূরে আলম বলেন, সোমবার বিকালে রাধানগর ইউনিয়নের বিবিষণ বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে থানায় দেওয়া হয়।

ওসি আরও বলেন, তিনি কবে কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বা পুশ ইনের শিকার হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানার চেষ্টা চলছে।