১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার পুকুর থেকে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার

উদ্ধার করা পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

সিলেট সদর উপজেলার পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধোপাগুল-লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয় বলে জানান সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

তিনি বলেন, ওই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পুকুরে আরও পাথর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখতে হয়েছে। স্থানটি পরিত্যক্ত থাকায় কাউকে আটক করা যায়নি।

এক্সেভেটর দিয়ে উদ্ধার করা পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানানা উপজেলা সহকারী কমিশনার। 

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, পাথর উদ্ধারে অভিযান চলমান থাকবে। এ ছাড়া অবৈধ মজুদকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা উপস্থিত ছিলেন।