১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে প্রাইভেটকারের ভেতরে যুবকের লাশ

লাশ উদ্ধারের সময় প্রাইভেটকারটি একটি পর্দা দিয়ে ঢাকা ছিল, বলছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 04:47 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

ফরিদপুর সদর উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলার ভাটি কানাইপুর এলাকার কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেটকার থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের নাম মো. শফিক ব্যপারী। ২৩ বছর বয়সী এ যুবক মৃগী দক্ষিণপাড়া মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ওসি বলেন, “শফিক প্রাইভেট কারটি পরিষ্কার করার জন্য মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। “খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রাইভেটকারের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। এ সময় প্রাইভেটকারটি একটি পর্দা দিয়ে ঢাকা ছিল।” 

যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।