১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বাজার নিয়ন্ত্রণে নামবে শিক্ষার্থীরা

তবে শিক্ষার্থী পরিচয়ে কেউ জেলার কোনো হাট-বাজারে যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 08:14 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

নরসিংদীতে ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করে নিত্য পন্যের বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিকালে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান ও শিক্ষার্থীরা ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ শৃঙ্খলার সঙ্গে করার জন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। 

তবে শিক্ষার্থী পরিচয়ে কেউ জেলার কোনো হাট-বাজারে যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। 

বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজে স্বেচ্ছাশ্রমে আগ্রহী শিক্ষার্থীদের ভোক্তা অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার অনুরোধ জানানো হয়। 

বাজার কমিটি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সহায়তায় জেলার হাট-বাজারগুলোতে বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

এ সময় নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিন সরকার, উপদেষ্টা ফেরদৌসী শরীফসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিলেন।