Published : 17 Aug 2026, 07:28 PM
নোয়াখালীতে হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছে ‘হেযবুত তওহীদ’।
সোমবার নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের প্রধান হোসাইন মোহম্মদ সেলিম।
তিনি বলেন, ১ জুলাই হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালী জিলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে ‘হেযবুত তওহীদের’ বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উসকানি, গালাগালি ও বেআইনি বক্তব্য দেওয়া হয়।
সেলিম অভিযোগ করেন, “হেফাজতে ইসলাম নামে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটি দেশের বিভিন্ন জায়গায় ‘হেযবুত তওহীদের’ বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা প্রচারপত্র রচনা করে হাট-বাজারে, মসজিদে-মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।
“সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, শুক্রবার খুতবার বয়ান ও ওয়াজের মঞ্চে ‘হেযবুত তওহীদের’ বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসলিমদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে।”
‘হেযবুত তওহীদের’ শীর্ষ নেতা বলেন, “এক মাসে অন্তত ২০টি জায়গায় আমাদের লোকজনদের উপর হামলা হয়েছে। থাপ্পর, কিল-ঘুষি, মাইর বিভিন্ন জায়গায় দিয়েছে। আমাদের সদস্যদের হাটেবাজার আটক করে তারা মারধর করেছে।”
এই অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর-জানমাল, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পের উপর যেকোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সেলিম।
তিনি সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতাকর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তার দাবি তুলে ধরেন হোসাইন মোহাম্মদ সেলিম।
হুমকির বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক চৌধুরী বলেন, “এসব মিথ্যা ও অসত্য অভিযোগ। হেযবুত তওহীদ ইসলামের বিকৃতি ঘটাচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তার প্রতিবাদে হেফাজতে ইসলাম নোয়াখালীতের সমাবেশ করেছে। আমরা আগেও প্রশাসনকে বলেছি, এখনও বলছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।”
আরও পড়ুন:
নোয়াখালীতে সমাবেশ থেকে 'হেযবুত তওহীদ' নিষিদ্ধের দাবি
নোয়াখালীতে 'ওয়াজের' নামে উসকানির অভিযোগ হেযবুত তওহীদের, নিরাপত্তা