Published : 26 Sep 2025, 06:04 PM
গাজীপুর নগরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জয়দেবপুর-ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান।
তিনি বলেন, আনুমানিক ৪৫ বছর বয়সি ওই নারীর পরনে তিনটি কামিজ ও হলুদ রংয়ের সালোয়ার ছিল। কামিজ তিনটির মধ্যে একটি লাল-কালো প্রিন্টের, অপর দুটি পেস্ট ও কফি রংয়ের।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।