২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জ-২ আসনে ‘পিভিসি’ ব্যানার ব্যবহার: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

নির্বাচনি প্রচারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘পিভিসি ব্যানার’ ব্যবহার করায় গোপালগঞ্জ-২ আসনের (সদর ও কাশিয়ানী একাংশ) স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

শাকিল বলেন, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে (টেলিফোন প্রতীক) নির্বাচনি প্রচারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘পিভিসি ব্যানার’ ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছিলেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থীকে সতর্ক করা হয়েছে।”