বেনাপোলে সহিংসতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
পুলিশ বলছে, ২০২৪ সালের অক্টোবরে শার্শা থানায় দায়ের করা সহিংসতার একটি মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শার্শা থানার ওসি শামিনুল হক জানিয়েছেন।
আটক ৫২ বছর বয়সী আসাদুল ইসলাম ওই গ্রামের কাওসার আলী বিশ্বাসের ছেলে। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
আটক ৫২ বছর বয়সী আসাদুল ইসলাম ওই গ্রামের কাওসার আলী বিশ্বাসের ছেলে।
তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
ওসি শামিনুল হক বলেন, ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার মামলায় তদন্তে আসাদুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
