Published : 22 Aug 2026, 04:42 PM
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ আলী খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিস্ফোরক মামলা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম।
গ্রেপ্তার ৫৫ বছর বয়সি রাশেদ আলী খোকা সদর উপজেলার দশটিকা এলাকার প্রয়াত আহমদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে খোকাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, জখম, হত্যাচেষ্টা, হুমকি এবং বিস্ফোরক ব্যবহার বা বিস্ফোরকসংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
পুলিশ পরিদর্শক মাহফুজ আলম বলেন, খোকার বিরুদ্ধে পেনাল কোড ও বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।