২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শিমুল স্থানীয় রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 07:18 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাড়ির পাশে ঘেরে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীর জানান।

মৃত শিমুল হোসেন (১৩) গ্রামের ইশারুল ইসলাম কাগজির বড় ছেলে। শিমুল স্থানীয় রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

শিমুলের মা শিরিনা বেগম বলেন, “দুপুরে আমাদের ঘেরে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাত শুরু হয়। এদিকে বজ্রপাত শেষ হলেও ছেলে ঘরে না ফেরায় এগিয়ে গিয়ে দেখি ঘেরের পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে শিমুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কালিগঞ্জ থানার ওসি মো. শাহিন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হবে।