যশোরে বিজিবি ক্যাম্পের পাশ থেকে সোনার বারসহ আটক ১
আটক সোনার বাজারমূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোরে বিজিবি সদর দপ্তরের পাশ থেকে একটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বহিনীর সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ৪৯ বর্ডার গার্ড-বিজিবি সদর দপ্তরের পাশে ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজের ওপর থেকেথেকে তাকে আটক করা হয়
বলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
আটক সাদিকুর রহমান সুমন সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞাপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম জানান, দুটি সোনার বারসহ সাদিকুর রহমান সুমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ২৮৫ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটক সোনার বাজারমূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক সুমনের বরাতে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিলেন।
