১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে বাস ও পিকআপের সংঘর্ষে এক চালক নিহত

দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

রাজবাড়ীতে বাস ও পিকআপের সংঘর্ষে এক চালক নিহত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ দুমড়ে-মুচড়ে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 03:45 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

রাজবাড়ীর কালুখালীতে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। 

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খাগজানা এলাকার পাইকারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে ব‌লে জানান পাংশা হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাত।

নিহত ব্যক্তি পিকআপ চাল‌ক ছিলেন। তবে তার প‌রিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এসআই সাজ্জাত বলেন, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হলে বেলা ২টার দি‌কে দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।