Published : 27 Sep 2025, 11:11 PM
বরিশালের বানারীপাড়া উপজলোয় মারধরে নিহত হয়েছেন স্থানীয় কৃষক দলের এক নেতা।
শনিবার সন্ধ্যায় উপজলোর সৈয়দকাঠি ইউনয়িনরে করফাকর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তরি নাম আব্দুল লতিফ (৫৫)। তিনি সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, আছরের নামাজ পড়ে কৃষক দল নেতা আব্দুল লতিফ করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী দেলোয়ার ঘরামীর সঙ্গে তর্ক হয়।
রিয়াজ মৃধা দাবি করেন, দেলোয়ার ঘরামী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তর্কের এক পর্যায়ে তিনি সজোরে আব্দুল লতিফের কানে চড় দেন। এতে পড়ে যান লতিফ। তখন সেখানে থাকা দেলোয়ারের মেয়ে জামাই তুহিনসহ ৭/৮ জন এসে তাকে লাথি ও কিল ঘুষি দেয়। স্থানীয় লোকজন লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে বানারীপাড়া উপজেলা জামায়াত আমির শাহাদাত হোসেন বলেন, “কৃষক দল নেতা লতিফ একজন নিবেদিতপ্রাণ বিএনপির কর্মী ছিলেন। তাকে হত্যার ঘটনা যারা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ নন। আমরা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার বলেন, “রাজনৈতিক বিষয় নিয়ে তর্কের জেরে মারধরে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।