২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নড়াইলে মোবাইলে ডেকে নিয়ে মুদি ব্যবসায়ীকে হত্যা

পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল বলেন, এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 03:00 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নড়াইলের কালিয়ায় এক মুদি ব্যবসায়ীকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবর গভীর রাতে উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার। 

নিহত হাসিবুর শেখ (২৬) ওই গ্রামের আকবর শেখের ছেলে। তিনি দেওয়াডাঙ্গা মাদরাসার পাশে একটি মুদি দোকান করতেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাসিবুর শেখ প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন। তবে গভীর রাতে কে বা কারা তাকে মোবাইল করে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করে। 

পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি বলেন, এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা রবিন হালদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।