১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদে হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ঈদ উপলক্ষে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

রোজার ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীরা পারাপার করতে পারবেন।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম মণ্ডল বলেন, ঈদ উপলক্ষে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি এরই মধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম বলেন, সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। 

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা বলেন, “সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”