২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে গণঅভ্যূত্থানে নিহতদের স্মরণ, আহতদের ফুলেল শুভেচ্ছা

নিহতদের বাবা-মা আন্দোলনের দিনগুলোর বিভীষিকার পাশাপাশি সন্তান হারানোর বেদনার কথাও তুলে ধরেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:52 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যূত্থানে নিহতদের স্মরণে পিরোজপুরের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আহতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

বুধবার জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ স্মরণসভায় সর্বস্তরের মানুষ অংশ নেন। 

অনুষ্ঠানে গণঅভ্যূত্থানের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন মিজানুর রহমান, নিহত মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, নিহত হাফিজুলের বাবা আবু বকর সিকদার, নিহত এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, শাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির।

স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় আন্দোলনে জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতদের বাবা-মা আন্দোলনের দিনগুলোর বিভীষিকার পাশাপাশি ছেলে হারানোর বেদনার কথাও তুলে ধরেন।

তারা ‘ফ্যসিস্ট’ শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোনো স্বৈরাচারী সরকারের আবির্ভাব না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।