২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক

শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ শুরুর আগেই এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

বাউলদের উপর হামলার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ আয়োজিত প্রতিবাদ সমাবেশের মঞ্চের ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন এক যুবক। পরে তাকে আটক করেছে পুলিশ।

রোববার শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ শুরুর আগেই বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

তবে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

পরে বেলা সোয়া ৪টার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়।

এতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।

ওসি নাছির আহমদ বলেন, সংঘাতের আশঙ্কা থাকায় ফোর্স নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা।

এছাড়াও সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে র‍্যাব-১১ এর সদস্যদেরকেও অবস্থান নিতে দেখা যায়।