১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে পদ্মায় ঝড়ে সিমেন্ট বোঝাই ৩ ট্রলারডুবি

ট্রলারগুলোতে কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন চালকরা।

বিডিনিউজ২৪

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 07:00 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলোতে কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন চালকরা।

শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে রওনা হয়। দুপুরে পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। 

এ সময় ট্রলার নিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করেন চালকরা। তবে ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠেন।

নৌ-পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল বলেন, চালকরা সাঁতরে তীরে ওঠায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।