১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর শামছুল হুদা মানিক হাই কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।

বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদা মানিক মারা গেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 10:18 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদা মানিক আর নেই। 

৮৪ বছর বয়সে রোববার রাতে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের স্বজনরা জানান। 

সোমবার বাদ জোহর গোপালগঞ্জ শহরের কোট মসজিদ চত্বরে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তারপর বিচারপতির মরদেহ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে নেওয়া হয়। বাদ আছর গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে স্বজনরা জানান।

বিচারপতি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। 

আইন পেশায় থাকাকালে মুক্তিযুদ্ধের সংগঠক শামছুল হুদা মানিক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর শামছুল হুদা মানিক হাই কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। পরবর্তীতে আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পরও তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।