১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

৫ অগাস্ট সরকার পতনের দিনও হামলা হয়েছিল ওই ম্যুরালে। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 02:07 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল। 

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে ম্যুরালটি ভেঙে ফেলে। 

ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়েছিল ওই ম্যুরালে। তাতে ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হল। 

তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না। 

রাতে যোগাযোগ করা হলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।”