১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

“আমার ছেলে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ পরিবারের সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায়।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে রংছাতী ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ ঘটনা ঘটায় মৃত শিশু রাম আবু তালহা। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

আব্দুল করিম বলেন, “আমার ছেলে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ পরিবারের সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায়।  

“পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করলে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সৌরভ ঘোষ বলেন, “পুকুর থেকে উদ্ধার করে  হাসপাতালে আনার আগেই শিশু তালহা মারা গেছে।”