১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বাড়ির পেছনে মিলল নিখোঁজ শিশুর লাশ

“প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি মৃত্যুর পূর্বে যৌন নিপীড়ের শিকার হয়েছিল।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নারায়ণগঞ্জোর বন্দরে নিজ বাড়ির পেছন থেকে ১৩ বছর বয়সী এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাতটার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানিয়েছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি মৃত্যুর পূর্বে যৌন নিপীড়ের শিকার হয়েছিল। তবে ময়নাতদন্তের পর তা নিশ্চিত করে জানা যাবে।”

শিশুটির বাড়ি বন্দরের দড়ি সোনাকান্দা গ্রামে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যদের বরাতে ওসি গোলাম মুক্তার বলেন, “রোববার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল শিশুটি। সোমবার ভোরে বাড়ির পেছনে প্রতিবেশীর ঘরের সামনে কে বা কারা মরদেহটি ফেলে রেখে যায়।”

স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শিশুটির মৃত্যুর সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান বন্দরের ওসি।