১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় রিকশা গ‌্যা‌রেজে প‌ড়েছি‌ল কি‌শো‌রের রক্তাক্ত লাশ

সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল আলিফ।

বগুড়ায় রিকশা গ‌্যা‌রেজে প‌ড়েছি‌ল কি‌শো‌রের রক্তাক্ত লাশ
আলিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 05:29 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বগুড়ায় শহরের রিকশার গ‌্যা‌রেজ থে‌কে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় নিশিন্দারা সাঁকো এলাকার রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থে‌কে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম। 

নিহত ১৬ বছর বয়সী আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার মো. রিপন শাহ ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল। 

ওসি মনিরুল বলেন, সকা‌লে স্থানীয়রা ওই গ‌্যা‌রে‌জের ভেতরে আলিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তি‌নি আরও ব‌লেন, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।