১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কাপ্তাই হ্রদে ৫ দিন ধরে বন্ধ যাত্রীবাহী স্পিড বোট চলাচল, ভোগান্তি

“নৌ পরিবহণ কর্তৃপক্ষের ভুলে এমন সমস্যা তৈরি হয়েছে,” বলেন রাঙামাটি স্পিড বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক।

কাপ্তাই হ্রদে ৫ দিন ধরে বন্ধ যাত্রীবাহী স্পিড বোট চলাচল, ভোগান্তি
সরকারের জারি করা নোটিসে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার হার কমে যাওয়ায় কাপ্তাই হ্রদে স্পিড বোট চালানো বন্ধ করে দেন মালিকরা।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

সরকারিভাবে ভাড়া নির্ধারণের পর থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞপ্তিতে রাঙামাটি কাপ্তাই হ্রদে জেলা শহরের ফিসারিঘাট থেকে মারিশ্যা (বাঘাইছড়ি উপজেলা) পর্যন্ত ভাড়া ৮০০ টাকা, মাইনীমুখ (লংগদু উপজেলা) পর্যন্ত ভাড়া ৪৫০ টাকা, জুড়াছড়ি উপজেলা পর্যন্ত ৩২০ টাকা এবং বরকল উপজেলা পর্যন্ত ৩৩০ টাকা নির্ধারণ করা হয়। 

সরকারের জারি করা প্রজ্ঞাপনে যাত্রীদের কাছে আদায় করা ভাড়ার হার কমে যাওয়ায় কাপ্তাই হ্রদে স্পিড বোট বন্ধ করে দেন মালিকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নৌপথে চলাচল করা যাত্রীদের।  

রাঙামাটি ফিশারি ঘাটের স্পিড বোটের লাইন ম্যান মো. মহিউদ্দিন বলেন, “আমরা জানিও না ভাড়ার তালিকা নির্ধারণ হচ্ছে। আমাদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি। এখন যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সে ভাড়া দিয়ে বোট চালানো সম্ভব না। যদি সরকার নতুন করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে বোট চালাব, না হলে চালাবো না।” 

এবিষয়ে রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “বন্ধ তো রাখা যাবে না; সরকারি নির্দেশনা তো তাদের মানতে হবে। তাদের যদি কোনো যুক্তিসংগত দাবি-দাওয়া থাকে তারা সেটা জানাতে পারে।”