০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তিস্তার ঢলে ভেসে এল ৭ ফুটের অজগর

সাপটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 04:15 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরার জালে একটি অজগর আটকা পড়েছে। পরে সেটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকায় অজগরটি আটকা পড়ে। এটি প্রায় সাত ফুট লম্বা। ওজন সাড়ে ৫ কেজির মত।

নীলফামারী জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার বলেন, বৃহস্পতিবার দুপুরে অজগরটি উদ্ধার করা হয়েছে।

অজগরটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। ধারণা করা হচ্ছে, উজানের ঢলে সাপটি ভেসে এসেছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রহমান রানা ও মশিয়ার রহমান বলেন, বুধবার সকালে তারা মাছ ধরার জন্য তিস্তা নদীতে চায়না জাল বসিয়ে আসেন। বিকালে জাল তুললে গিয়ে দেখতে পান অজগর সাপ আটকা পড়েছে। 

পরে সেটি তারা বাড়ি নিয়ে আসেন। বৃহস্পতিবার বনবিভাগকে তারা বিষয়টি জানান। 

বনবিভাগের কর্মকর্তা নিশি কান্ত মালাকার বলেন, “সাপটি বর্তমানে মাসুদ রহমানের বাড়িতে আমাদের কর্মকর্তাদের নিরাপত্তায় রয়েছে। রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধার দল এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

“বুধবার থেকে সাপটি জালে আটকা থাকায় অসুস্থ হয়ে পড়েছে। রংপুরে নেওয়ার পর সাপটির চিকিৎসা করা হবে।”