১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর সীমান্তে ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

জব্দ করা মদের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 02:08 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

গোপন সংবাদে সোমবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ গজনী সীমান্তের তাওয়াকোচা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন।