১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন গলায় ‘মাংস আটকে’ কিশোরের মৃত্যু

ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণে ওই কিশোর মারা গেছে বলছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

ঈদের দিন গলায় ‘মাংস আটকে’ কিশোরের মৃত্যু
ইয়াসিন হোসেন

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 01:18 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

কোরবানির ঈদের দিন জামালপুরের ইসলামপুরে মাংস খাওয়ার সময় গলায় আটকে এক কিশোরের মৃত্যুর খবর এসেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের জানান।

ইয়াসিন হোসেন নামে ১৪ বছর বয়সী ওই কিশোর নয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

ওই কিশোরের বাবা রফিকুল ইসলাম বলেন, “কোরবানির মাংস কাটার কাজ শেষে ইয়াসিন ও আমি একসঙ্গে দুপুরে ভাত খাচ্ছিলাম। হঠাৎ ইয়াসিনের গলায় মাংস আটকে গেলে সে ছটফট করতে থাকে। তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে।”

হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, “ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরুদ্ধ হয়ে ছেলেটি মারা গেছে।”