১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

খেলাধুলা শেষে পুকুরে গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 06:01 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পুকুরে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ২টার দিকে সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান। 

মৃতরা হল- পোমকাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং আওয়াল মিয়ার ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতদের চাচা সবুজ আহমেদ বলেন, দুপুরে তার ছেলে বায়েজীদ দুই চাচাতো ভাই ইমরান ও জোনায়েদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে তলিয়ে যায়। এ সময় বায়েজীদ দৌড়ে এসে পরিবারের সদস্যদের খবর দেয়। 

স্বজনরা গিয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান সবুজ। 

ওসি ফারুক বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমরা জেনেছি। কারো কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।”