১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ঝরল বাবা-ছেলের প্রাণ

এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ঝরল বাবা-ছেলের প্রাণ
চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার দুপুর ১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান। 

নিহতরা হলেন- উপজেলার গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোস গ্রামের মোল্লাবাড়ির গরু ব্যবসায়ী মো. মামুন হোসেন (২৫) এবং তার বাবা আবু তাহের (৫৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে অটোরিকশাটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আব্দুর রশিদ।