১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতে লক্ষ্মীপুরের যুবকের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তাও চেয়েছেন নূর আলম।

আরব আমিরাতে লক্ষ্মীপুরের যুবকের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা
২০২৩ সালের নভেম্বর মাসে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান লক্ষ্মীপুরের হেলাল।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ওই যুবকের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধার হওয়া হেলাল কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে।

নূর আলম বলেন, শনিবার দেশটির শারজাহ শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তার ছেলের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে তিনি ‘নূর আল কামাল পেইন্ট কন্ট্রাক্টিং’ নামের একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন।

হেলালের বাবা নুর আলম আরও বলেন, “আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।” 

তিনি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন। 

এছাড়া, ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তাও চেয়েছেন তিনি। 

এ বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।