২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সুন্দরবন দস্যুমুক্ত করতে শিগগির সাঁড়াশি অভিযান: প্রতিমন্ত্রী

হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 09:07 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সুন্দরবন দস্যুমুক্ত করতে শিগগির সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাটে তিনি বলেছেন, “এই জনপদের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। জীবিকার জন্য তারা সুন্দরবনে যায়। সেখানে গিয়ে তারা দস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা চাই না, সুন্দরবনে গিয়ে এসব মানুষ ঝুঁকির মধ্যে পড়ুক। 

“যারা সুন্দরবনে দস্যুবৃত্তি করছে, তাদের কাছে যাতে বার্তাটা যেতে পারে, সেজন্য সুন্দরবন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সভা করা হবে। সভার পর সুন্দরবনে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।” 

শনিবার বিকালে হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম উপস্থিত ছিলেন।