২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কমিশন গঠন

আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর গঠনতন্ত্রের ৮(৬) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 12:10 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংসদের সভাপতি অধ্যাপক কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর গঠনতন্ত্রের ৮(৬) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সদস্যসচিব নিয়োগ করা হয়েছে। 

এ ছাড়া জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফুল এলাহী এবং বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে।

আদেশে বলা হয়, প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।