১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ‘আহত ৪০’

গুরুতর অবস্থায় অন্তত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ‘আহত ৪০’
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 03:04 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি বন্দে আলী জানান। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোচন মিয়ার সঙ্গে একই গ্রামের মোস্তফা মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। 

গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম (৩৫) হৃদয় মিয়া (২৫), সাইফুল (৪৫), অন্তর (১৮), নিরবকে (২০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।