১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 02:59 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার এক নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার পাঁচ নম্বর আসামি। ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু।

ওসি আতাউর রহমান বলেন, বাবু স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।