১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরছেন, তবে ‘অসহযোগ’ চলবে

সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, ৮ মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে। ওই দিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 10:04 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। 

সোমবার সকাল থেকে তারা ক্লাস ও পরীক্ষার কার্যক্রমে ফিরলেও তাদের ‘অসহযোগ আন্দোলন’ অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, পদোন্নতিসহ অন্যান্য দাবিতে শিক্ষকরা ২২ এপ্রিল থেকে আমরণ অনশন, কর্মবিরতি, ‘কমপ্লিট শাটডাউন’ ও অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছেন। 

৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের একটি সভা হয়। সভায় চলমান সংকট সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। 

সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, “৮ মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে। ওই দিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা রয়েছে। সভায় যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হয়, তাহলে ১০ মে থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।”

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের নামে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।  

ভেতরে থাকবে-

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অসহযোগের ডাক, হুঁশিয়ারি উপাচার্যের