০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইজতেমার দ্বিতীয় পর্বে একজনের মৃত্যু

“হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 09:29 AM

Updated : 26 Aug 2026, 11:49 AM

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে একজনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় পর্বে এই প্রথম কারো মৃত্যু হল।

বৃহস্পতিবার গভীররাতে দিদার তরফদার নামের ওই ব্যক্তি মারা যান বলে নিজামউদ্দিন অনুসারী (সাদপন্থি) ইজতেমার সমন্বয়ক মো. সায়েম জানান।

মৃত দিদার তরফদার (৫৫) খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তালুকদারের ছেলে।

মো. সায়েম বলেন, “বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ইজতেমা ময়দানের ৪১ নম্বর খিত্তার (খুলনা জেলা) দিদার তরফদারের শ্বাসকষ্ট শুরু হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

এর আগে ইজতেমার প্রথম পর্বের দুই ধাপে মোট ৭ জনের মৃত্যু হয়েছিল।

প্রথম পর্বের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়। আর দ্বিতীয় পর্ব শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।