Published : 16 Feb 2026, 03:45 PM
ঢাকার সাভারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তবে এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।