২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটে গরমে রিকশা থেকে পড়ে চালকের মৃত্যু

পুলিশ জানায়, হঠাৎ অসুস্থ হয়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান চালক।

সিলেটে গরমে রিকশা থেকে পড়ে চালকের মৃত্যু
সিলেটের কোতোয়ালি মডেল থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 10:44 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

সিলেট নগরীতে গরমে রিকশা থেকে পড়ে গিয়ে চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

মৃত রিকশাচালক আবুল হাশেম (৫০) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গরমে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। 

ট্রাফিক পুলিশ কনস্টেবল আজাদ সাংবাদিকদের বলেন, “হঠাৎ অসুস্থ হয়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান চালক। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পাশের পুলিশ বক্সের সামনে নেওয়া হয়। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার সময়ই তিনি মারা যান।”