০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ঘটনাটি কাউকে জানালে মেয়েটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
প্রতিকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 05:41 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক তরুণীকে তার প্রতিবেশী দাদা ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, গত ১৬ অগাস্ট পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ থানায় মামলাটি রেকর্ড করে।

এ মামলার আসামি শাহাদাৎ হোসেন (৪৫) ওই ইউনিয়নের মাইন উদ্দিন শেখের ছেলে।

অভিযোগে বলা হয়, গত ১৬ অগাস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদাৎ ওই নারীকে তার শোয়ার ঘরে নিয়ে কাপড় দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে শাহাদাৎ চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। 

পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তার মাকে ঘটনাটি জানান। ওই দিন রাতেই ঘটনার বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস‍্য সিরাজুল ইসলাম বাবু বলেন, “ঘটনার পর থেকে শাহাদাৎ হোসেন গা ঢাকা দিয়েছেন। তাকে ধরতে চেষ্টা করছে পুলিশ।”