১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল-মাসুদ

নয় সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ এক বছর।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল-মাসুদ
সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল।

এক বছর মেয়াদি নয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে মেহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ জাইফ, দপ্তর সম্পাদক পদে এনামুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আলিব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার এবং তৌফিক হাসান তপু। 

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং নাজমুজ সাকিব।

এদিন নির্বাচনি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন সংবাদকর্মী।