সৌদি আরবে প্রবাসী সংগঠন ‘হাসি’র যুগ পূর্তি
রিয়াদ, দাম্মাম ও আল খারিজের কমিউনিটি নেতা, ব্যবসায়ী এবং প্রবাসীরা এতে অংশ নেন।
সৌদি আরবের আল খারিজ শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উৎসব করেছে প্রবাসীদের সংগঠন ‘হাসি’।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে রিয়াদ, দাম্মাম ও আল খারিজের স্থানীয় কমিউনিটি নেতা, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- আসলাম আহমেদ মোরশেদ, জিয়া উদ্দিন, মীর রাসেল সুজন, রেজা ই রাব্বি, মামুনুর রশিদ, সোহরাব হোসেন লিটন, কামাল আহমেদ, ফারুক আহমেদ ও শাহজাহান চঞ্চল।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মোছলেহ উদ্দিন মুন্না তার বক্তব্যে বলেন, “আমরা প্রবাসে শুধু অর্থ উপার্জনের জন্য আসিনি। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের ‘হাসি’ সংগঠনের মূল উদ্দেশ্য। গত ১২ বছর ধরে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি জানান, ১২ বছর ধরে বাংলাদেশের চট্টগ্রামসহ সৌদি আরবের আল খারিজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংকট ও প্রয়োজনে পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে আসছে ‘হাসি’।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা পদক দেওয়া হয়।
