১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে রিপাবলিক চত্বরে প্রবাসীদের বৈশাখী মেলা

এ আয়োজন করে ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো প্রবাসী বাংলাদেশিদের ১৮তম বৈশাখী মেলা।

স্থানীয় সময় রোববার বিকেলে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’ এই আয়োজন করে। মেলায় অংশ নিতে দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেন উৎসবপ্রিয় প্রবাসীরা।

আয়োজনের অংশ হিসেবে ছিল শোভাযাত্রা, নৃত্য, সংগীত, ফ্যাশন শো এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাকিল সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ববিনি ৯৩-এর মেয়র মি. মারিয়া, ফ্রান্সের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিনিধি ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব এবং বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান।

মেলাকে ঘিরে রিপাবলিক চত্বরে বসে নানা দেশীয় পণ্যের স্টল, যা আকর্ষণ করে বিপুলসংখ্যক দর্শনার্থীকে।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি, লাবনী রিজ, হাসি রানী ও মিষ্টি বিশ্বাস। 

নাট্য পরিবেশনায় একক অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অভিনেত্রী রেহানা রাখি।