২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আবুধাবিতে ‘বাংলা জংশন’-এর শীত বরণ উৎসব

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা নূর মোহাম্মদ।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শীত বরণ উৎসব উদযাপন করেছে প্রবাসীদের নতুন সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা জংশন’। 

শনিবার আল বাহিয়ার একটি আরব ফার্মহাউজে আয়োজিত এ উৎসব প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় রূপ নেয়।

শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী প্রবাসীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী চলতে থাকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত এবং দেশীয় খাবার পরিবেশন।

অনুষ্ঠানের আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব যৌথভাবে সঞ্চালনা করেন আনিসুর রহমান যুবরাজ ও নাজিমুদ্দিন পাটোয়ারী তপু।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন আয়োজক সংগঠনের অন্যতম উদ্যোক্তা নূর মোহাম্মদ।

তিনি বলেন, “আমাদের অনেকেই দীর্ঘ সময় ধরে আবুধাবি ও অন্যান্য শহরে পৃথকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রায়ই দেখা যায়, এসব কার্যক্রম কোনো না কোনো রাজনৈতিক প্রভাবের আওতায় পড়ে যায়। ‘বাংলা জংশন’-এর লক্ষ্য হলো এই প্রভাবের বাইরে থেকে আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানো।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহেদ ইমরান, সৌরভ হোসেন, শরিফুল আলম, শাহ ইমরান উল বারি, সাঈদ মিয়া ও মুছা মিয়া।