Published : 21 Jun 2026, 02:02 PM
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।
শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা থেকে এ ঘোষণা আসে।
আলোচনার ভিত্তিতে আমিনুল ইসলাম রতনকে সভাপতি, জহিরুল ইসলাম হিরনকে সাধারণ সম্পাদক ও বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তিনজনই দ্বিতীয়বারের মতো এসব পদে দায়িত্ব পেলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান। ক্লাবের সদস্য সচিব মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন।
নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিক আহমদ খান, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সহ-সভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং প্রচার ও দপ্তর সম্পাদক শওকত হোসেন জনি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোস্তফা ইমরান রাজু ও মো. আরিফুজ্জামান। সদস্য পদ পেয়েছেন এম. ফরহাদ হোসেন ও বশির ইবনে জাফর।