২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

সিডনিতে বুয়েট প্রাক্তনদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

এ আয়োজন করে ‘বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

বিডিনিউজ২৪

নাইম আবদুল্লাহ

সিডনি থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 03:09 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তনদের সংগঠন ‘বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

১৪ ও ২১ সেপ্টেম্বর দুইদিন সন্ধ্যায় দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনির ব্যাডমিন্টন ক্লাব প্রেস্টনে এ আয়োজন করেন তারা।

প্রতিযোগিতায় পুরুষদের ১২টি দ্বৈত দল, মিশ্র ৫টি দ্বৈত দল এবং নারীদের দ্বৈত দল অংশ নেয়।

পুরুষদের দ্বৈত বিভাগে সরফরাজ আলম ও জহিরুল হকের দল বিজয়ী হয়। মিশ্র দ্বৈত বিভাগে শিরোপা জিতে নেন শাহরিয়ার সাফাত দীপ্ত ও তার স্ত্রী নুসরাত জাহান তুশি।

প্রতিযোগিতার মিশ্র দ্বৈত ক্যাটেগরিতে বুয়েট প্রাক্তনরা তাদের জীবনসঙ্গী বা ১৮ বছরের নিচের সন্তানদের সঙ্গে দল গঠন করে। যারা ১৮ বছরের উপরের সন্তানদের সঙ্গে দল গঠন করেন, তারা পুরুষদের দ্বৈত বা নারীদের দ্বৈতে অংশ নেন।

আয়োজকরা জানান, “প্রতিযোগিতামূলক মনোভাবের বাইরে ইভেন্টটি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন বাড়াবে। প্রাক্তনদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং ঐতিহ্য উদযাপন করার জন্য এটি একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”