Published : 14 Sep 2025, 01:57 PM
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ফোরাম, মালদ্বীপ’।
শনিবার সন্ধ্যায় রাজধানী মালের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন ‘সাংবাদিক ফোরাম, মালদ্বীপ’-এর সভাপতি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাদের ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা।
সভায় দেশটিতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন।
তিনি বলেন, “সাংবাদিক ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ কাজের কোন বিকল্প নেই। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমন সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।”
বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, অফিস সহকারী সম্পাদক মো.মিজানুর রহমান ও সংগঠনটির আইল্যান্ডের শাখা কমিটির সহ-সভাপতি আব্দুল গুফরান।