২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাহরাইনে সড়কে ঝরল বাংলাদেশি প্রবাসীর প্রাণ

রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয় সুন্দর আলীকে।

বাহরাইনে সড়কে ঝরল বাংলাদেশি প্রবাসীর প্রাণ
নিহত সুন্দর আলী।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 02:28 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

নিহত সুন্দর আলীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় কামাল বাজার এলাকার কাড়ারপাড় সুতারপাড়া গ্রামে।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, শনিবার আল আবরাজ রোডে সড়ক দুর্ঘটনায় আহত হন সুন্দর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন ভোরে আল আবরাজ রোডের একটি সিগন্যাল পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয় সুন্দর আলীকে। 

জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দেশে পাঠাতে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে বলে জানান শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।