১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন কমিটি

ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য-সচিব করে ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন কমিটি
আহ্বায়ক ফতেনুর আলম বাবু ও সদস্য-সচিব মো. আসাদুজ্জামান।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 12:11 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

নিউ ইয়র্কে বনভোজনের মধ্য দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ যুক্তরাষ্ট্র শাখা। 

ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য-সচিব করে ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। আব্দুর রাজ্জাক খানসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টারা নতুন এ কমিটির অনুমোদন দেন। 

রোববার নিউ ইয়র্কের কাছে ওয়েস্টচেস্টারের গ্রেন আইল্যান্ড পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—শফিকুর রহমান জন, জাভেদ খসরু, আহাদ জামান, শাহ্ শফি আনসারি, মো. রুহুল আমিন, সোনিয়া সুলতানা, মো. মাসুদ, এএইচএম কামাল মিল্টন, এইচএম ইস্রাফিল সৈকত এবং মো. মনিরুজ্জামান বকুল।

নতুন কমিটির সমন্বয়ে লং আইল্যান্ড সাউন্ডের তীরে প্রায় ১০৫ একর এলাকাজুড়ে বিস্তৃত গ্রেন আইল্যান্ড পার্কে এবারের বনভোজন অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত ও বালুকাময় সৈকতের পরিবেশে বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে এটি মিলনমেলায় পরিণত হয়। 

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক খান, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপক হুসনে আরা হাসি, সৈয়দ আব্দুর রহিম দুদু, আলী হাসান কিবরিয়া অনু, সাইদুর রহমান ডন, শাহীন খান এবং কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আশরাফুল আলম।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান রাশেদ হিরা ও ফাবিহা নিসা। এ পর্বের পাশাপাশি ছেলেদের ফুটবল এবং মেয়েদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ ভাগে ছিল পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র।